লা লিগাতে স্বস্তির জয় রিয়ালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ০০ ১২ ৫০ আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ০০ ১২ ৫০
অবশেষে লা-লিগাতেও জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রিয়াল ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে জেতার জন্য আজও বেশ বেগ পেতে হয়েছে লস ব্লাঙ্কোদের। প্রথম গোলের জন্য ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সান্তিয়াগো সলারির শিষ্যদের। ৮৩ মিনিটে ভায়াদোলিদ ডিফেন্ডার কিকো অলিভাসের আত্মঘাতী গোল আর ৮৮ মিনিটে দলীয় অধিনায়ক রামোসের পেনাল্টি থেকে করা গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
দলের নিয়মিত দুই ফুলব্যাকের অনুপস্থিতি। ইস্কো ও বেঞ্চে! তবে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালাতে থাকে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডরা। ৪ মিনিটেই গোল মুখে শট নেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজামা। তবে লক্ষ্যভ্রষ্ট শট খুঁজে পায়নি গোলের ঠিকানা। এদিকে গোলের সব থেকে ভালো সুযোগ প্রথম তৈরি করে রিয়াল ভায়াদোলিদই। তবে সহজ সুযোগ মিস করেন ভায়াদোলিদ স্ট্রাইকার এনেস উনাল। তার হেডটি চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই।
দ্বিতীয়ার্ধের শুরুতে দু'দলই আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে। ৫১ ও ৫৩ মিনিটে ক্যাসেমিরো দু'বার গোলের সুযোগ তৈরি করলেও। একবারও বল জড়ায়নি জালে। এক পর্যায়ে রিয়ালকে বেশ চাপেও ফেলে দেয় সার্জিও গঞ্জালেসের শিষ্যরা। তবে ফিনিশিংয়ের অভাবে আর এগিয়ে যাওয়া হয়নি তাদের।
গোল পেতে মরিয়া রিয়াল কোচ সলারি ৫৭ মিনিটে ক্যাসেমিরোকে উঠিয়ে মাঠে নামায় প্লে-মেকার ইস্কোকে। এদিকে কাউন্টার অ্যাটাকে গোলের দারুণ এক সুযোগ করে সৃষ্টি করে ভায়াদোলিদ। তবে টনি ভিলার বুলেট গতির শটটি ফেরত আসে গোল পোস্টে লেগে।
৭৪ মিনিটে অ্যাসেন্সিওর পরিবর্তে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র। আর তার মাঠে নামার পর থেকেই আরও আক্রমণাত্মক খেলা খেলতে থাকে রিয়াল একাদশ। গোল মুখে একের পর এক আক্রমণ সানাতে থাকে রিয়ালের ফরওয়ার্ডরা। ফলাফলও এসে যায়। ম্যাচের ৮২ মিনিটে ডি বক্সের বাইরে বাম পাশে বল পেয়ে দারুণ গতিতে ডি বক্সে ঢুকে পড়ে ভিনিসিয়াস। আর তখন বলটি ক্রস করলে ভায়াদোলিদ ডিফেন্ডার কিকো অলিভাসের গায়ে লেগে জড়িয়ে যায় নিজ জালে। আত্মঘাতী গোলেই লিড নেয় স্বাগতিক শিবির। তবে এক গোলে এগিয়ে থেকেই দমে যায়নি
সাদা জার্সি ধারিরা। ৮৮ মিনিটে করিম বেনজামাকে অবৈধভাবে ডি-বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজায় ম্যাচ রেফারি। পেনাল্টি স্পট থেকে গোল করে রিয়ালকে ২-০ তে এগিয়ে নিয়ে যান অধিনায়ক সার্জিও রামোস।
ভায়াদোলিদের বিপক্ষে এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, কোপা দেল রে'তে জয়ের পর লা লিগাতেও জয় দিয়েই রিয়াল কোচিং ক্যারিয়ার শুরু করলেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সলারি।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
